সমুদ্র তুমি ছুয়োনা আমায়
আমি তোমার নীল জলে অবগাহন করতে চাই।
পাহাড় তুমি ডেকোনা আমায়,
আমি শুধু দূর হতে তোমাকে উপভোগ করতে চাই।
আমি চাইনা সমুদ্রের মায়ায় পড়ে অতল হারিয়ে যেতে
আমি চাই শুধু তার মোহ মায়া উপভোগ করতে।
আমি পাহাড় ভালোবাসি সত্য
কিন্তু তার চুড়ায় ওঠা আমার নেই তো সাধ্য।
অসীমেরে আমি সীমার মাঝে চাই
পাই বা না পাই- কিবা আসে যায়।
আমি ঝর্নার গান বড় ভালো বেসে
শুনতে চাই সে গান নির্মল বাতাসে।
আমি চাই না দেখতে সে জল ছুয়ে
নিজেরে নিতে চাই একটু আদ্রতায় ভিজিয়ে।
আমি চাঁদের দেশে দিতে চাই না পাড়ি
জ্যোৎস্না রাতে মরুর মাঝে আকাশের নিচে বানাতে চাই বাড়ি।
আমি হয়তো হারাব একদিন নিকষ কালো অন্ধকারে
সেদিনও চাই আমায় যেন সে কালো আধার ছুঁতে না পারে।
প্লানিং ২ জুন, ২০২৬; ২.30 pm