তুমি চা-এর কাপে ভাসা সকাল,
আমার অলস ঘুম ভাঙানো আলো।
তুমি ফোনের ওপাশের নীরবতা,
যেখানে কথা না বলেও সব বলা হলো।
তুমি বৃষ্টি নামার আগের বাতাস,
বুকের ভিতর কেমন শিরশির করে।
তুমি অভ্যাস হয়ে গেছো,
না থাকলে দিনটাই অচেনা লাগে।
তুমি ছাড়া গল্পগুলো অপূর্ণ,
জীবনটা মনে হয় শূন্য শূন্য,
মনের গহীনে মনের মতো করে
তাইতো তোমায় কবিতায় করি পূর্ণ ।
