তেল নিয়ে তেলেসমাতি,
তেল দিয়ে কেউ কেউ হয় তিল থেকে তাল;
তেল ছাড়া আজ যেন বিশ্ব অচল,
সবকিছু হয়ে যায় বেসামাল-টালমাটাল।
তেল আর তেলবাজিতে সব একাকার,
স্বার্থের পৃথিবীতে তেলবাজিটা বড় বেশী দরকার;
তেল ছাড়া যেন জীবন অচল-অচল গাড়ি,
বুঝে গেছি পৃথিবীটা তেলের ছড়াছড়ি।